বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চৌগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পিতার উপর অভিমান করে ইসরাফিল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার বড়খানপুর গ্রামে। সে বড়খানপুর গ্রামের ইরাক প্রবাসী খাইরুল ইসলামের ছেলে ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

পারিবারিক সুত্রে জানা যায়, খাইরুল ইসলাম সম্প্রতি ইরাক থেকে বাড়ীতে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইসরাফিল হোসেন চাঁদপাড়া বাজার থেকে স্টাইল করে চুল ছেটে বাড়ি ফেরে। তার চুলের ছাটপছন্দ না হওয়ায় তার পিতা তাকে বকাঝকা করে দুটো চড় মারেন। একারণে সে পিতার উপর অভিমান করে সবার অগোচরে বাড়ির পিছনে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার (১৭ এপ্রিল)সকালে খায়রুল ইসলাম বাড়ির পিছনে কাজ করতে গিয়ে আমগাছে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ইসরাফিলের মৃতদেহ গাছ থেকে নামায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit