বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

কান্না থামছেই না পরিণীতির!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘চমকিলা’। সিনেমাটি পাঞ্জাবি গায়ক ‘অমর সিংহ চমকিলা’কে নিয়ে তৈরি।

 এ সিনেমার মাধ্যমে দর্শক জানতে পারবে ভরা আসরে কীভাবে মাত্র ২৭ বছর বয়সে আততায়ীদের হাতে খুন হন তিনি ও তার স্ত্রী। পরিচালক ইমতিয়াজ আলির এ সিনেমায় গায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন পরিণীতি।

 

‘চমকিলা’-র কেন্দ্রীয় চরিত্র গায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন পরিণীতি। ছবি: সংগৃহীত

 

সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচক, দর্শকদের প্রশংসায় ভাসছে। বিয়ের পর ক্যারিয়ার শেষ; নিন্দুকদের টার্নিং পয়েন্ট হিসেবে এ সিনেমা দিয়ে কড়া জবাব দিয়েছেন পরিণীতি, এমনটাই বলছেন ভক্তরা।
 
নেটদুনিয়ায় নিজেকে নিয়ে এমন ইতিবাচক মন্তব্য পড়ে কান্নাই থামাতে পারছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশ্য করে পরিণীতি বলেন, হ্যাঁ আমি ফিরে এসেছি, আর কোথাও যাচ্ছি না।
 
পরিণীতি আরও বলেন, সকলের প্রশংসা ও রিভিউ পেয়ে আমি আপ্লুত। আমার কান্না থামছেই না। তবে অবশ্যই চোখের এ জল কষ্টের নয়, সুখ আর গর্বের।
 
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে ভালো গানও গান পরিণীতি। গান গাওয়ার দক্ষতা থাকার কারণেই এ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন অভিনেত্রী। জানা গেছে, এ সিনেমার প্রয়োজনে টুকরো টুকরো প্রায় ১৫টির বেশি গান গেয়েছেন রাঘব ঘরণী।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit