শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

রাঙ্গামাটির ৪ উপজেলায় ৩ পদে প্রার্থী হতে আবেদন কারিদের তালিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View

আলমগীর মানিক,রাঙ্গামাটি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে তিনটি পদে রাঙামাটির সদর উপজেলাসহ মোট চার উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান এই তিন পদে সর্বমোট ৩৭ জন প্রার্থী প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। দায়িত্বশীল সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চার উপজেলায় চেয়ারম্যান পদে-১৩জন, ভাইস চেয়ারম্যান পদে-১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেছেন।রাঙ্গামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আবেদন করেছেন মোট ৬ জন। তারা হলেন শহীদুজ্জামান মহসিন রোমান, মোঃ শাহজাহান, অন্ন সাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য, বিপ্লব চাকমা ও সুফিয়া কামাল ঝিমি।ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ৬ জন। তারা হলেন, চন্দ্রজিৎ দেওয়ান, দয়াময় চাকমা, দুর্গেশ্বর চাকমা, পলাশ কুসুম চাকমা, মো: মনিরুল ইসলাম ও মো: রিদওয়ানুল হক সেলিম।মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন মোট ৩ জন। তারা হলেন, নাসরিন ইসলাম, মনিকা আক্তার ও রিতা চাকমা।রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এবারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ২ জন। তারা হলেন মো: সামশুদ্দোহা চৌধুরী ও মংসুইউ চৌধুরী।ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ৪ জন। তারা হলেন অংপ্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো: ফিরোজ আহাম্মদ ও লা থোয়াই মারমা।মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ৩ জন, তারা হলেন এ্যানী চাকমা কৃপা, জান্নাতুল ফেরদৌস ও নিংবাইউ মারমা।রাঙ্গামাটির জোড়াছড়ি উপজেলায় পদে আবেদন করেছেন সর্বমোট ৩ জন। তারা হলেন- কেতন চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও সুরেশ কুমার চাকমা।ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। তারা হলেন কামিনী রঞ্জন চাকমা ও রন্টু চাকমা।মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। তারা হলেন, অনিতা দেবী চাকমা ও জ্যোৎস্না তালুকদার।রাঙ্গামাটির বরকল উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে আবেদন করেছেন ২ জন। তারা হলেন, বিধান চাকমা ও সন্তোষ কুমার চাকমা।ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন। জ্ঞান জ্যোতি চাকমা ও পুলিন বিহারি চাকমা।মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ২ জন তারা হলেন, রাখি চাকমা ও সুচরিতা চাকমা।নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল বুধবার ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে।প্রথম ধাপের রাঙামাটির চার উপজেলাসহ সর্বমোট ১৫০টি উপজেলায় ভোটগ্রহণ হবে চলতি বছরের আগামী ৮ মে।এ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক।

 

 

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit