বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ভারতে সেতু থেকে ছিটকে পড়ল কলকাতাগামী বাস, নিহত পাঁচ আহত ৩০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার মুখে পড়ল পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে পড়ে যায় বাসটি। রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

 চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন নবীন। নিজের এক্স (আগের নাম টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং ফায়ার সার্ভিস বারবাটি সেতুর কাছে পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের  কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit