সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ Time View

মো:সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য রুবেল আহমেদকে গুলি এবং মৃত্যু নিশ্চিত করতে পরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পাকুরিয়া মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। তিনি ভূইয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।নিহতের পরিবারের সদস্যরা জানান, বিগত নির্বাচনে প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। প্রতিদিনের ন্যায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বের হন রুবেল।মোটরসাইকেলে করে নরসিংদী জজকোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাকুরিয়া মাদ্রাসার পাশে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে রুবেল ও তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা।বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারে কাজ চলছে। পরিবারের অভিযোগগুলো আমলে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit