বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জন নিহত, নিখোঁজ ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন। গত শনিবার দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তরাজায়ে ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মাইলার এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার মধ্যরাতের কিছু সময় আগে গ্রামের একটি ঘরে পারিবারিক আয়োজন চলছিল। এসময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit