মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এই উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমূখ।  

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দের এ মিলনমেলা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/দুপুর ২:২০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit