বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

অস্ত্র-গ্রেনেডসহ বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ৫ বিজিপি সদস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্ত দিয়ে রোববার রাতে আবারও ৫ বিজিপি সদস্য অস্ত্র ও গ্রেনেডসহ অনুপ্রবেশ করেছে।  তাদের আপাতত হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ করা ৫ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে দুদিনে অনুপ্রবেশ করা বিজিপি সদস্যের সংখ্যা এখন ১৪ জন।

স্থানীয়রা বলেন, রাতে মিয়ানমারের বলিবাজার এলাকার ৭ বিজিপি ক্যাম্পের ৫ বিজিপি সদস্য আত্মরক্ষার্থে অনুপ্রবেশ করেছে। তবে তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে শুনেছি।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, বিজিবি সদস্যরা সীমান্তে দায়িত্বে রয়েছেন। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় প্রস্তুত।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit