শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

চেন্নাইকে টপকে বিরল রেকর্ড গড়ল মুম্বাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই। প্রথম তিন ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতেছে রোহিত-হার্দিকরা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে তো রীতিমতো দাপট দেখিয়েছে দলটি। এই জয়ে নতুন রেকর্ড গড়েছে মুম্বাই।

ঘরের মাঠ ওয়াংখেড়েতে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারায় মুম্বাই। এই ম্যাচ জিতে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসকে টপকে এই রেকর্ড গড়েছে মুম্বাই। 

ঘরের মাঠ এম চিদাম্বারামে ৬৭ ম্যাচ খেলে ৪৮টি জিতেছে মুম্বাই। দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের এই রেকর্ড ভেঙে দেয় মুম্বাই। পরের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে ঘরের মাঠে ৫০ জয়ের মাইলফলক গড়ে হার্দিকের দল। ওয়াংখেড়েতে মোট ৮১ ম্যাচ খেলে এই অনন্য রেকর্ড গড়েছে দলটি।  

চেন্নাইয়ের মতো ঘরের মাঠে ৪৮টি করে জয় পেয়েছে আরও দুই দল। কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে এবং চিন্নাস্বামীতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৪৮ জয়। তবে তাদের খেলতে হয়েছে অনেক বেশি ম্যাচ। ইডেনে কলকাতা খেলেছে ৮২ ম্যাচ। চিন্নাস্বামীতে বেঙ্গালুরু খেলেছে ৮৭ ম্যাচ। তাদের তুলনায় অনেক কম ম্যাচই খেলেছে চেন্নাই সুপার কিংস। দুই মৌসুম নিষেধাজ্ঞার কারণে বাকি দলগুলোর তুলনায় কম ম্যাচ খেলেছে মাহেন্দ্র সিং ধোনির দল। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit