মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মদের ব্যাপারে নতুন যেসব নির্দেশনা দিলো দুবাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মদপানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাত রাজ্যের অন্যতম রাজ্য দুবাই। নির্দেশনায় মদপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে। মদ বা মদজাতীয় পানীয় গ্রহণ করতে চাইলে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

খালিজ টাইমসের এক প্রতিবেদন মতে, সংযুক্ত আরব আমিরাতে অন্যতম প্রধান শহর দুবাইতে ২০২৩ সালে মদ বা মদজাতীয় পানীয় ক্রয় বিষয়ক আইন শিথিল করা হয়। মদের ওপর যে ৩০ শতাংশ কর ছিল তাও সরিয়ে দেয়া হয়। ফলে এসব পানীয় পর্যটক ও স্থানীয়দের কাছে আরও সহজলভ্য হয়ে ওঠে।
দুবাইসহ আরব আমিরাতের সর্বত্রই মদজাতীয় পানীয় ক্রয় ও পানের ক্ষেত্রে ব্যক্তির বয়স অন্তত ২১ বছর হতে হবে। এর কম বয়সী কেউ মদ ক্রয় ও গ্রহণ করতে পারবে না।
 
মদপানের ক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন দুবাইতে যেখানে সেখানে বসে মদ পান নিষিদ্ধ। মদ পান করতে হলে অবশ্যই রেস্তোঁরা বা লাউঞ্জে বসে করতে হবে। আর সেই রেস্তোঁরা বা লাউঞ্জের অবশ্যই লাইসেন্স থাকতে হবে।
 
নিজ বাড়ি বা থাকার জায়গায় মদ পান করা যাবে। সেক্ষেত্রেও লাইসেন্স থাকতে হবে। মদ পান করে গাড়ি চালানো যাবে না। এক্ষেত্রে আইন বেশ কড়া। আইন লঙ্ঘন করলে জরিমানা করা হবে যা আদালত নির্ধারণ করবে। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে ২৩টি কালো পয়েন্ট যুক্ত হবে। আর গাড়িটি ৬০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে।
 
২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে এক প্রবাসী ব্রিটিশকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে তার গাড়িটি ৩০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হয়। তার বিরুদ্ধে মদ পান করে গাড়ি চালানো, উল্টো পথে গাড়ি চালানো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়।
 
দুবাইয়ে চাইলেই মদ কেনা যাবে না। যার তার কাছে মদ বিক্রি করাও নিষিদ্ধ। মদ কিনতে হলে ক্রেতার অবশ্যই লাইসেন্স থাকতে হবে। চাইলে খুব সহজেই লাইসেন্স পাওয়া যায়। অনলাইনেও মদের লাইসেন্সের আবেদন করা যায়।
 
অথবা কেউ চাইলে বৈধ কোনো মদের দোকানে গিয়ে অফলাইনে আবেদন করে বিনামূল্যে লাইসেন্স নিতে পারেন। দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয় পত্র দিতে হবে। আবেদন করার পরপরই যে কেউ মদ কিনতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit