বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বিজয়নগরের দুই গ্রামে ঈদের দিনেও ছিলো না আনন্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। এর মধ্যে উপজেলার পাইকপাড়া গ্রামের একই পরিবারের চারজন ও জালালপুর গ্রামের দুইজন রয়েছে। নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনী মীম আক্তার (২০), ভাগিনা আবু হুরায়রা (৯) তার চাচা জসিম (৩০) এবং পার্শ্ববর্তী  গ্রাম জালালপুরের মো. হেলাল ও মো. বাবুল। এর মধ্যে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজে দুইজন মারা যায়। ঈদের ছুটিতে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
 
ছয়জনের মৃত্যুর খবরে পাইকপাড়া ও জালালপুর গ্রামে  শোকের ছায়া নেমে আসে। তাদের লাশ বৃহস্পতিবার দুপুরে এলাকায় এলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।নিহত মুজিবুর রহমানের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, তার ভাই পরিবার নিয়ে ঢাকায় থেকে লেপ তোষকের ব্যবসা করতেন। ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসার সময় বুধবার রাতে নরসিংদীতে দুর্ঘটনা ঘটলে ছয়জন মারা যান। তাদের বহনকারি মাইক্রোবাসকে বিপরীতমুখী আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বোন সাথী আক্তার বলেন, ‘আমার ভাই আসার আগে ফোন করে বলেছিলো ঈদে আমাদেরকে বাড়ি নিয়ে আসবে। এখন ভাই বাড়িতে এসেছে লাশ হয়ে।
নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে নারী ও শিশুসহ মোট ১৩ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীসহ তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিক্যালে আরো দুইজন মারা যায়। বৃহস্পতিবার দুপুরে লাশ আসার পর গ্রামের বাড়ির কবরস্থানে লাশ দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit