মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

আদালতে ট্রাম্পের মুখোমুখি সেই পর্ন তারকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ২০০৬ সালের জুলাইয়ে লেক টাহোতে একটি তারকা গলফ টুর্নামেন্টে একসঙ্গে উপস্থিত ছিলেন।

শুধু তা–ই নয়, ট্রাম্প যখন ওই টুর্নামেন্টে খেলছিলেন, স্টর্মি তখন পর্ন স্টুডিও ‘উইকেড পিকচার্স’-এর বুথ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের ‘অভিবাদন’ জানানোর কাজ করছিলেন।

ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস একসঙ্গে একটি ছবিও তুলেছিলেন। ট্রাম্পের মাথায় ছিল ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের লাল হ্যাট আর হলুদ পোলো শার্ট। ড্যানিয়েলসের পরনে ছিল কালো রঙের একটি জামা।

ড্যানিয়েলসের মূল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি বলেন, ট্রাম্প তাকে তার হোটেলের পেন্টহাউস স্যুটে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়। তবে ট্রাম্পের দাবি, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে এমনটা কখনো ঘটেনি।

২০২৪ সালের এপ্রিলে এসে ট্রাম্প ও স্টর্মি আবার মুখোমুখি হতে যাচ্ছেন। এবার তারা মুখোমুখি হবেন ম্যানহাটনের আদালতে। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলায় বিচারের কাজ শুরু হতে যাচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেওয়া হয়েছিল স্টর্মিকে। এবার সে মামলায় বিচারের কাজ শুরু হবে। জুরি নির্বাচনের মধ্য দিয়ে আগামী সোমবার এ বিচার শুরু হতে যাচ্ছে। স্টর্মি ড্যানিয়েলস সেখানে সাক্ষ্য দেবেন।

২০১৮ সালে নিজের লেখা বই ‘ফুল ডিসক্লোজার’ ও পিকক চ্যানেলের জন্য নির্মিত তথ্যচিত্র ‘স্টর্মি’তে ট্রাম্পের সঙ্গে নেভাডা গলফ রিসোর্টে দেখা হওয়ার ‘দুর্ভাগ্যজনক’ স্মৃতিগুলো বর্ণনা করেছেন স্টর্মি ড্যানিয়েলস।

জানা যায়, ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় ড্যানিয়েলসের বয়স ছিল ২৭ বছর। আর ট্রাম্পের বয়স ছিল ৬০ বছর। এর মাত্র চার মাস আগে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া তাদের সন্তান ব্যারনের জন্ম দিয়েছেন।

ড্যানিয়েলস বলেন, ট্রাম্পের এক দেহরক্ষী তাকে তার (ট্রাম্প) হোটেলের রুমে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। যৌনতাসংক্রান্ত কোনো আলাপ হয়নি। পর্নশিল্পের ব্যবসায়িক দিক নিয়ে ট্রাম্প বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন।

স্টর্মি বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাকে বলেছিলেন যে, আমাকে দেখে তার মেয়ের কথা মনে হয়। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার জায়গা আছে।’

তবে এরপর ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেন স্টর্মি।

স্টর্মি জানান, পরের বছরও ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ ছিল। কারণ, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, স্টর্মিকে তার টেলিভিশন অনুষ্ঠানে নিয়ে যাবেন। ওই অনুষ্ঠানের নাম ‘দ্য সেলিব্রিটি অ্যাপ্রেনটিস’।

তবে তা আর হয়নি। পরে স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের ফোন ধরা বন্ধ করে দেন।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit