সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

মালয়েশিয়ায় ঈদেরদিন ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই’সহ বিজয়নগরের ৪জন নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মালয়েশিয়ায় ঈদেরদিন সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই’সহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চারজন নিহত হয়েছেন। বুধবার ঈদেরদিন মালয়েশিয়ার বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো: আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মোঃ হুমায়ূন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মোঃ শাহাবুদ্দির মিয়ার ছেলে মোঃ সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০),

পরিবার সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে ক্যামেরুন থেকে কয়ালামপুরে যাওয়ার পথে তাদের গাড়িটির চাক্কা ফেটে গেলে গাড়ি স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে পিছনে থাকা মালবাহী লড়ি ধাক্কা দিলে সাথে সাথেই ৩জনের মত্যৃ হয় আরেকজন হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা আহত আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।

হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওর্য়ার্ডের সদস্য মো: অলিউল্লাহ সতত্যা নিশ্চিত করে বলেন, মো: আব্দুল্লাহ, হাফেজ মোঃ হুমায়ূন উরফে সোহেল, মো: সোহেল আমার ভাতিজা লাগে এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিনের ছুটিতে ঘুরতে গিয়ে তারা লাশ হয়েছে।  আমরা এই শোক শয়তে পারছিনা। আমরা সরকারের কাছে আবেদন আমাদের পরিবারের কাছে যেন লাশগুলা এনে দেয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমি স্থানীয়ভাবে শুনতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে বলেও ওসি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit