চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এর পক্ষথেকে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
১০৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, নুরে আলম মিনা বিপিএম (বার) ,পিপিএম খাগড়াছড়ি জেলা পুলিশের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছেন। বুধবার (১০ এপ্রিল)খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মানিকছড়ি থানা প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার) ,পিপিএম।এসময় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার), চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়কে খাগড়াছড়ি জেলায় আগমন উপলক্ষে এবং পুলিশ সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ এর জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সদস্যরা জানান,ডিআইজি স্যারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে আমরা অত্যান্ত খুশি। এই উপহার আমাদের মাঝে কর্মচাঞ্চল্য বৃদ্ধি সহ, অপরাধ নিয়ন্ত্রণে এবং জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে বলে আশা করি। চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি স্যার মন থেকে চান যে আমরা যেন সর্বোচ্চ আনন্দটুকু উদযাপন করতে পারি। তারই প্রতীক স্বরূপ স্যার নিজে উপস্থিত হয়ে আমাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন। আমরা সত্যিই অনেক আনন্দিত। এবং স্যারের প্রতি চির কৃতজ্ঞ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের সহিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসময় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম,রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন সহ পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা ও সদস্যগণ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার) ,পিপিএম বলেন যে, পুলিশ সদস্যরা দিন-রাত জননিরাপত্তা ও ঈদে ঘরমুখী মানুষের কষ্ট লাঘব করার কাজে নিয়োজিত। সার্বক্ষনিক অক্লান্ত পরিশ্রম করে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে সেবামুলক কাজ করে যাচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পুলিশ সদস্যরা যেন পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে তার জন্য আমার এই উপহার স্বরুপ ছোট্ট আয়োজন। আমরা যেমন আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়ে আমাদের দায়িত্ব সম্পন্ন করি, ঠিক তেমনি আমি চাই যে আমরা পুলিশ পরিবারের সকল সদস্য মিলে আমাদের আনন্দগুলোকে ভাগাভাগি করে নেই। তার ঐ প্রতীক স্বরূপ আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ।