মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

বিজয়নগরে ডেকে নিয়ে যুবককে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।  হত্যাকান্ডে র শিকার সাইফুল ইসলাম চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া শান্তাবাড়ির আবুল কাসেমের ছেলে।

সাইফুলের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পুর্ব বিরোধের জের ধরে ধীতপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মুন্না ছুরিকাঘাতে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক আছে। চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যর মো. শহিদুল্লাহ একাধিক সূত্রের বরাত দিয়ে জানান, ইফতারের পরপর সাইফুলকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায় মুন্না। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলকে ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়। 

আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পূর্বের কোনো বিষয় নিয়ে সাইফুল ও মুন্নার মধ্যে ঝামেলা ছিল। তবে কি নিয়ে ঝামেলা ছিলো সেটি স্পষ্ট নয়। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১১এপ্রিল ২০২৪/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit