বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

পাকিস্তান দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উসমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : চেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে খেলবেন। তবে পিএসএলে দুর্দান্ত পারফর্ম করায় ডাক পেয়ে যান পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে। এ দেখে তাকে নিষিদ্ধ করে সংযুক্ত আরব আমিরাত। তবে তাতে থেমে যায়নি তার পাকিস্তানের পথচলা। ক্যাম্পে ডাক পাওয়ার পর মঙ্গলবার (৯ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ১৭ জনের স্কোয়াডেও ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান।

এক সময় পাকিস্তানের বিপক্ষে খেলতে চাওয়া উসমান এখন পাকিস্তানের হয়ে খেলার অপেক্ষায় আছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের হয়ে খেলাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। উসমান খান বলেন, ‘নিজের দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যেকোনো খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন এবং লক্ষ্য। আজ আমি খুবই রোমাঞ্চিত এবং খুশি যে নির্বাচকরা আমাকে নিউজিল্যান্ড সিরিজের দলের জন্য বিবেচনা করেছেন। আমি যে নিরলস প্রচেষ্টা করেছি ও পরিশ্রম করেছি, দলে ডাক পাওয়া তা প্রমাণ করে। আমি এই হাই স্ট্যান্ডার্ড ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গেল পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকানো উসমান কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হাঁকান ৩৬ বলে সেঞ্চুরি। যা পিএসএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। বিপিএল ও পিএসএল মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ হাজার ২০৭ রান আছে তার। যেখানে স্ট্রাইক রেট ১৪৬.১২।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit