বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ করলেন ড. মোমেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কালবৈশাখি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেনসাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার (৮ এপ্রিল) সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত খারিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ-সার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা সবসময় ভাবে। সেজন্য যেকোন প্রাকৃতিক দুর্যোগে জনগণের কষ্টের সময় পাশে থেকে তাদের দু:খ লাঘবে সচেষ্ট থাকে।সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগে সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, এডভোকেট আফসর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ৬৩ টি পরিবারকে ১ বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা, ৪ হাজার পরিবারকে ১০ কেজি করে জিআর চাল, ১১ হাজার ১০০টি দরিদ্র পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে মোট ১ শত ১১ মেট্রিক টন ভিজিএফ চাল,১০০ টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়। সেইসাথে ২ হাজার ৩৫০ পরিবার প্রত্যেককে ৫ কেজি আউশধানের বীজ, ১০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit