বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “আমাদের হাত, আমাদের ভবিষ্যত ” এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভার আয়োজনে ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পর সহযোগিতায় দিবসটি উপলক্ষে নওগাঁ পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পৌরসভায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে আইউইজিআইপি প্রকল্প এলজিইডি’র জিআইসিডি স্পেশালিষ্ট অখিল রঞ্জন বিশ্বাস, নওগাঁ পৌরসভার আইউইজিআইপি প্রকল্প এলজিইডি’র সিডিএ নুর আলম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রাক্তন) ডা: বিভাষ চন্দ্র মানী, নওগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বাবু, সহযোগী চিকিৎসক মাহফজুর রহমান, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ সহ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে সবচেয়ে বেশি রোগজীবাণু ছড়ায়।

ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী উপায় হলো—খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সচেতনতা তৈরি টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাও আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। নওগাঁ জেলার প্রতিটি অঞ্চলের মানুষ যাতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পায়, সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তারা জানান। 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit