মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের সূচি বিপর্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। বিশেস করে ঢাকা অভিমুখী আপ লাইনের ট্রেনগুলো সময় মেনে চলতে পারছে না। যে কারণে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

এদিকে দুর্ঘটনার কবলে পড়া কন্টেইনাট ট্রেন উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার সকাল সাতটার দিকে ট্রেনটিকে উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রেন উদ্ধার করা হলেও রেলপাত ও স্লিপার মেরামত কাজের জন্য আপ লাইন বন্ধ রয়েছে। মেরামত হওয়ার আগ পর্যন্ত ডাউন লাইন দিয়ে উভয় লাইনের ট্রেন চলাচল করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার কারণে আপ লাইনের ট্রেনও ডাউন লাইনে চালানো হচ্ছে। ডাউন লাইনের ট্রেনগুলো সময় ঠিক রেখে সুযোগ মতো আপ লাইনে ট্রেন চলাচল করানো হচ্ছে। এতে করে ঢাকাগামী তূর্ণা নিশিথা, ঢাকা মেইল, তিতাস কমিউটার, নোয়াখালী এক্সপ্রেস বেশ বিলম্বে চলাচল করে।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে তিনটায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে ভোর চারটার দিকে উদ্ধার কাজ শুরু করে। মঙ্গলবার সকাল সাতটায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা অভিমুখী আপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামত কাজ চলছে। তাই শুধু ডাউন লাইন দিয়ে উভয় পাশের ট্রেন চলাচল করছে।

 

 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit