রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পথ পাঠাগার এর ঈদ সামগ্রী বিতরন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’। সোমবার বিকেলে রাহমামিয়া দারুল উলুম ইসলামী কিন্ডার গার্টেন এর হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে এ ঈদ সামগ্র বিতরণ করা হয়। এসব ঈদের উপহার পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে শিক্ষার্থীরা।

ঈদ সামগ্রী বিতরণ কালে অন্যদের মধ্যে, পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারন সম্পাদক রাজেশ গৌড়, রাহমামিয়া দারুল উলুম ইসলামী কিন্ডার গার্টেন এর পরিচালক মাও: মাসউদুর রহমান ফকির, শিক্ষার্থী অভিভাবক জালাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, সমাজের সকল ভালো কাজে ‘‘পথ পাঠাগার’’ এর সাধ্যমত অংশগ্রহন করে থাকে। সাহিত্য আড্ডা. পাঠভ্যাস গড়ে তোলার লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরণ সহ দেশের বিভিন্ন অঞ্চলের হোটেল, সেলুন, রেলওয়ে ষ্টেশন, ফেরি ঘাট সহ ভ্রাম্যমান বই পড়ার কর্মসুচী চলমান রয়েছে। এবার পবিত্র ঈদ-উল-ফিতর এর কথা মাথায় রেখে হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে সামান্য ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। পথ পাঠাগারের সকল ভালো কাজে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান কবি নাজমুল হুদা সারোয়ার।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit