শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আল বিদা মাহে রমজান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : পশ্চিম আকাশে উদিত ‘শাহরুল আজিম’, ‘শাহরুল মুবারাকাত’ নামের রমজানের চাঁদ রহমতমাগফিরাতনাজাতের উজ্জ্বল আভা ছড়িয়ে ক্ষয়-ক্ষীণ হতে হতে কৃষ্ণপক্ষের শেষ দিনের অপেক্ষায়! রমজানে ঘোষিত হয়—হে ভালোর অন্বেষী অগ্রসর হও, মন্দের অন্বেষী থামো। (তিরমিজি)

রমজানকে বিদায় জানাবে এক ফালি বাঁকা চাঁদ। তারা বড়ই হতভাগা, যারা রমজান পেয়েও বঞ্চিত।

রমজান তো তাওবার সুযোগ এনে দিয়েছিল।

পাপ কাজ ত্যাগ, কৃত পাপের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে পাপ না করার সংকল্পকে ‘তাওবা’ বলে। ইমাম গাজ্জালি (রহ.)-এর শিক্ষা হলো—‘মানুষ পাপের জন্য এমন অস্থির হবে যেমন সন্তান হারা মা তার সন্তানকে পাওয়ার জন্য অস্থির হয়…যখন গুনাহগার বান্দাও এমনই অস্থিরতায় আল্লাহর কাছে  কেঁদে কেঁদে প্রার্থনা করে তখনই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। (মিনহাজুল আবেদিন)
এ প্রসঙ্গে বুখারি শরিফের দীর্ঘ বর্ণনায় পাওয়া যায়—এক বেদুইন মুসাফির তার সর্বস্ব হারিয়ে নিরূপায় ও অস্থির মনে নিজের মৃত্যু কামনা করছে! এমন সময় তার হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ ও উত্তেজনায় সে  বলছে—‘আনতা আবদি ওয়া আনা রব্বুক’ অর্থাৎ আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু!

(আসলে বলবার কথা—আল্লাহ তুমিই আমার প্রভু আর আমি তোমার বান্দা!) আর সর্বহারা পথিক তার সম্বল ফিরে পাওয়ার আনন্দে যেমন খুশি হয়—পাপী ও পথহারা বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হয়, তখন আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন।

আরবের নববর্ষ পালন ও ঘৌড় দৌড় উপলক্ষে প্রচলিত অশ্লীল দুটি উৎসব ‘নিরোজ’ ও ‘মেহেরগান’ রহিত করে প্রিয় নবী (সা.) ত্যাগের মহিমায় সমুজ্জ্বল দুটি ঈদোৎসবের প্রচলন করেন।

ঈদের শাব্দিক অর্থ বারবার ফিরে আসা এবং প্রচলিত অর্থ খুশি। রমজানের বিদায় বেলায় ভাবতে হবে ঈদ আনন্দ যেন সবার জন্য সমান হয়। আসলে শুধু নতুন জামা পাওয়ার নাম তো ঈদ নয়, বরং প্রকৃত ঈদ তো তার যে ‘অঈদ’ বা আল্লাহর শাস্তিকে ভয় করে। মনে রাখতে হবে নিরন্ন অসহায়ের দীর্ঘশ্বাস—
 ‘জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ

মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ।’

—কাজী নজরুল ইসলাম

রমজানে শয়তান বন্দি থাকায় মানুষের রিপুতে থাকা শয়তানি অবদমিত হয়েছিল ইবাদতের কল্যাণে। এ চেতনা ধরে রাখতে হবে সারা বছর। তবেই রমজানের সিয়াম সাধনা হবে সার্থক। 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit