সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

আমাকে দেখেই বললেন, ‘তুমি আমার খুব পছন্দের একজন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া যতটা না নায়িকা-গায়িকা, ততোধিক সফল সঞ্চালক। নায়িকা-গায়িকার পথে হাঁটছেন বটে, তবে তার ফেলে আসা সাবলীল সঞ্চালনার প্রতিচ্ছবি মেলে আজও। তারই বাস্তব ছবি মিলবে এ ঈদে।

ঈদে বিটিভির সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতিবছরই বিশেষ তারকারা এই ম্যাগাজিন সঞ্চালনা করে থাকেন। এবারের আয়োজনটি সঞ্চালনা করবেন নায়িকা নুসরাত ফারিয়া। যেখানে তার মুখোমুখি বসবেন কিংবদন্তি রুনা লায়লা। বলা দরকার, এবারই প্রথম বিটিভি’র ‘আনন্দমেলা’য় অংশ নিয়েছেন এই কণ্ঠশিল্পী।

এতে রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কণা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।

রুনা লায়লার মুখোমুখি বসার অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, তিনি আমাকে দেখেই বললেন, ‘তুমি আমার খুব পছন্দের একজন’। এই কমপ্লিমেন্ট শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমি এখন, ‘রেস্ট ইন পিস’!   

‘আনন্দমেলা’র অন্যতম প্রযোজক মনিরুল হাসান জানান, এবারের আয়োজনে রুনা লায়লার পরিবেশনা ছাড়াও থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি গানের কোলাজ। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরও রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। 

যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুজন করে শিষ্য। এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান শিল্পীরা।

আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
 

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit