শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

ঘোড়াঘাট উপজেলায় চাউলের গোডাউনে ট্রাকযোগে দূর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ি. দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলায় চালের গোডাউনে ট্রাকযোগে দূর্ধর্ষ ডাকাতি থানায় অভিযোগ। ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামের আজগর আলীর ছেলে আতাউর রহমান তার বগুড়া দিনাজপুর সড়কে শৌলা নামক স্থানে রাত ৮টায় চালের গোডাউন বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন সকালে এসে জনগণের মুখে শুনে ও দেখে যে, ৮-১০ জনের অজ্ঞাতনামা কালো মুখোশ পরা একদল ডাকাত তার চালের গোডাউনে দরজার তালা ভেঙ্গে ট্রাক যোগে ৫০ কেজি ওজনের ২’শ ১৩ বস্তা চাল নিয়ে গেছে। যার মূল্য ১১ লাখ ৯২ হাজার টাকা।

এ ব্যাপারে আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় অভিযোগ দিয়েছে। এ বিয়য়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচাস মোঃ আসাদুজ্জামান জানান অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘোড়াঘাট উপজেলায় আইন শৃঙ্গলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit