শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে? স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা নিয়ে মুখ খুললেন গাঙ্গুলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে কঠিন সময় পার করছে মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে টানা তিন ম্যাচে পরাজয় বরণ করেছে, অন্যদিকে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় ক্ষেপে আছেন দর্শকরা। সবমিলিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতিতে পড়েছে আইপিএলের সফলতম দলটি। 

গুজরাটকে টানা দুই আসরে ফাইনালে তোলা হার্দিকও আছেন তোপের মুখে। যা পছন্দ হচ্ছে না ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির, একইসঙ্গে রোহিতকে নিয়েও তিনি কথা বলেছেন।

এবারের আইপিএলে নিজেদের পরবর্তী ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে গাঙ্গুলির দল দিল্লি ক্যাপিটালস। এর আগে সংবাদ সম্মেলনে তার কাছে মুম্বাইয়ের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে জানতে চাওয়া হয়। যা নিয়ে কুশলী মন্তব্যই করেছেন দিল্লির মেন্টর গাঙ্গুলি। হার্দিকের প্রতি মানুষের দুয়োধ্বনি দেওয়াকে তিনি সমর্থন দিতে রাজি নন। আবার অধিনায়ক এবং খেলোয়াড় রোহিতেরও প্রশংসা করেছেন সাবেক এই ভারতীয় দলপতি। 

বিষয়টি নিয়ে সৌরভ গাঙ্গুলি জানান, ‘হার্দিক পান্ডিয়ার উদ্দেশে সমর্থকদের দুয়ো দেওয়া উচিৎ নয়, এটি ঠিক হচ্ছে না। তাকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার তো কোনো দোষ নেই। খেলায় এটা হয়েই থাকে, দায়িত্ব দেওয়া হলে হয়তো ভারত কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজিকে আপনার নেতৃত্ব দিতেই হবে।’

এরপর রোহিতকে নিয়ে সাবেক এই ভারতীয় বোর্ড প্রধান বলেন, ‘রোহিত শর্মা অন্যমানের খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজি এবং ভারত জাতীয় দলের জন্য তার পারফরম্যান্স লেভেলও অন্য মাত্রার। সেটা হোক খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে। তবে এটিও হার্দিকের দোষ নয়, তাকে অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit