বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেম্পি-কারস্টেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কোচের পদ নিয়ে সবশেষ গুঞ্জন ছিল, গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পি হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন কোচ। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। এই দু’জনের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

জানা গেছে, কারস্টেন এবং গিলেস্পির সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। যেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেতে পারেন কারস্টেন। টেস্ট দলকে সামলাবেন গিলেস্পি। আর কারস্টেন যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন তখন তিন সংস্করণের প্রধান কোচ থাকবেন গিলেস্পি।

এর আগে, সবশেষ বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে প্রধান কোচের চাকরি থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পিসিবি। এরপর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে সাময়িক সময়ের জন্য দলের দায়িত্ব সামলেছেন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। পরবর্তীতে তাকেও সরিয়ে দেয় বোর্ড। 

এরপর অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় শেন ওয়াটসনকে কোচ হিসেবে পেতে বিশাল অঙ্কের অর্থ অফার করে পিসিবি। ওয়াটসন ছাড়াও মাইক হেসন এবং অ্যাডাম ভোজকেও প্রস্তাব দিয়েছিল তারা। তবে তাদের তিনজনের কেউই রাজি হননি। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করলেও সেটা বেশি দূর এগোয়নি।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit