বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

উলিপুরে হাতিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ Time View

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।

হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার লোকমান হোসেন, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল লতিফ, সাইফুর রহমান, আব্দুর রব, ইউপি সচিব হারুন অর রশিদ ও হিসাব সহকারী আনোয়ার পারভেজ প্রমুখ।

এদিকে উলিপুর পৌরসভায় শনিবার (৬ এপ্রিল) সকালে ৩ হাজার ৮১জন মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। চাল বিতরনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ।

জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬ হাজার ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit