রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম মরক্কোর সঙ্গে ড্র : ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ব্রাজিল শিবিরে নেইমার-জ্বর, ভিনির কণ্ঠে আস্থার সুর অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

জয়পুরহাটে ছেলে মেয়েদের সিতোরিউ কারাতেতে কৃতিত্ব

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৬ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : ৩০ টি জেলার প্রায় এক হাজার প্রতিযোগির অংশগ্রহণে হয়ে গেল নবম সিতোরিউ কারাতে ওপেন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। ঢাকার মিরপুর ষ্টেডিয়ামে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার ৯জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে অসামান্য নৈপূন্যে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক লাভ করে। রবিবার সকালে এ কারাতে প্রতিযোগিতার জয়পুরহাট জেলার কোচ ব্লাক বেল্ট অধিকারী আমানুল্লাহ আমান সাংবাদিকদের এ তথ্য জানান।
পদকপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট গালস্ স্কুলের দিবা শাখার অষ্টম শ্রেণি ছাত্রী নাফিজা ইসলাম, জামান মডেল প্রি-ক্যাডেট স্কুলের ফাইজ আববার ইহাম উভয়েই একটি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজের মোছাঃ রায়হানা সিদ্দিকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ, আল ফালাহ্ মডেল মাদ্রাসার ইব্রাহিম ফয়সাল বিশ্বাস, নার্সারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা সিন ও খলিফা মোঃ সামি, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরা, হামজা, সিনহা একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট ৮টি এবং জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা আশফি ও রামদেও বাজলা সরকারি বিদ্যালয়ের মোবাশ্বির আলম ২টি করে চারটি ব্রোঞ্জ পদক লাভ করে। 
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit