বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

পল্টনে ডিবি পরিচয়ে ডাকাতি, কনস্টেবলসহ গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View
ডেস্ক নিউজ : রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।শনিবার (৩০ আগস্ট) মিরপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে প্রায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মো. সাইদুর রহমানের দোকানে প্রবেশ করে। তারা ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে লকার থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।

এ ঘটনায় পল্টন থানায় মামলা হলে তদন্তে নেমে র‌্যাব-৩ এর একটি দল ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মূল আসামি ও চাকরিচ্যুত কনস্টেবল খাইরুল রানাকে গ্রেফতার করে।

পরে, তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ আগস্ট মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— আব্দুল মান্নান, শাহিদুর রহমান, আব্দুল্লাহ, নয়ন মিয়া ও রুবেল।

র‌্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit