বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মনখালী এখন কক্সবাজারের সুইজারল্যান্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View
ডেস্ক নিউজ : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারে যুক্ত হলো নতুন পর্যটন সম্ভাবনা। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার মনখালী গ্রামকে ঘিরে শুরু হয়েছে পর্যটকদের ভিড়। কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমনের নির্মিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রামটি পরিচিতি পেয়েছে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে।ভিডিওতে ইমন মনখালীর প্রাকৃতিক সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেন। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি মনখালীর মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটররা স্থানটিকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ আখ্যা দিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। স্থানীয়রা সেখানে একটি অস্থায়ী বোর্ডও টাঙিয়ে দিয়েছেন। এরপর শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই অবহেলিত এই এলাকা এখন আলোচনায় এসেছে। তাদের বিশ্বাস, মনখালীকে কেন্দ্র করে নতুন করে বিকশিত হতে পারে কক্সবাজারের পর্যটন শিল্প।

এ বিষয়ে সাংবাদিক ইমন বলেন, মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে হয়েছিল এটি কোনো অংশেই সুইজারল্যান্ডের চেয়ে কম নয়। বাংলাদেশের পর্যটন শিল্পে আমাদের নতুনভাবে কাজ করা দরকার। যথাযথ রক্ষণাবেক্ষণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্র্যান্ডিং করা গেলে মনখালী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে।

স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জিসান জানান, মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই পর্যটক আকর্ষণের মতো। কিন্তু এতদিন কোনো প্রচার-প্রচারণা হয়নি। পর্যটকদের অনেকেই পাটুয়াটেক সৈকত পর্যন্ত গিয়েই ফিরে আসেন, মনখালীর নামও শোনেননি। এখন কক্সবাজারের সুইজারল্যান্ড পরিচিতির কারণে এলাকা ঘিরে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী বলেন, মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সাংবাদিক ইমনের ভিডিও পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এখন সরকারের নজর পেলে মনখালী কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে রূপ নিতে পারবে।

গ্রামবাসীও এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাদের আশা, সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন করা হলে মনখালী আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

প্রসঙ্গত, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit