বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শার্শায় দোকানের পাওনা টাকা চাওয়ায় ও বাকীতে মাল না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা  : যশোরের শার্শায় দোকান বাকীর পাওনা টাকা চাওয়ায় ও নতুন করে বাকীতে মাল না দেওয়ায় আব্দুল্লাহ (২৮) নামে এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে ৬ মার্চ শনিবার সকাল ১১টার সময় শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে । তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে আহত আব্দুল্লাহকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত আব্দুল্লাহ বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ব্যাপারে আহত আব্দুল্লাহ’র পিতা বাদী বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে আহত আব্দুল্লাহ’র পিতা আব্দুর রশিদ জানান, তার ছেলে আব্দুল্লাহ দোকানে বসে ছিল। এ সময় প্রতিবেশী মৃত সাবুর আলীর ছেলে আব্দুল মমিন আব্দুল্লা’র দোকানে বাকীতে মালামাল নিতে আসে। এ সময় আব্দুল্লাহ মমিনের কাছে পূর্বের বাকী টাকা চাওয়ায় এবং নতুন করে বাকীতে মালামাল না দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। তখন আব্দুল মমিন ক্ষুব্ধ হয়ে তার কোমর থেকে একটি বিদেশী চাকু বের করে আব্দুল্লাহকে এলোপাতাড়ী চাকু দিয়ে কুচিয়ে রক্তাক্ত জখম করে।

এতে আব্দুল্লাহ মারাত্বক ভাবে জখম হয় এবং আহত অবস্থায় দৌঁড়ে পালাতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। আব্দুল্লাহ’র পিতা আরও জানান এসময় তার ছেলের দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ কয়েক হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, আব্দুল মমিন একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আব্দুল মমিন স্থানীয় বালুন্ডা চোরাচালান ও মাদক সিন্টিকেটের একজন সক্রিয় সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন-চার্জ সুমন ভক্ত’র কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছে। বিসয়টি তদন্ত পূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit