বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম

শিবনগর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণের উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। এবার ৬৬৮৩ জনকে ১০ কেজি করে ভিজিএফ এর বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল।এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায়,ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু,মহিলা সদস্য মঞ্জু আরা বিউটি, সচিব প্রদিপ কুমার অধিকারী, হিসাব সরকারী কাম কম্পিউটার অপারেটর সুমিত শীল সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ। তদারকির দায়িত্বে¡ ছিলেন ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী সোহানুর রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত চাউল পেয়ে ঈদের আগে আনন্দিত অসহায় ও ছিন্নমূল মানুষেরা।অত্যন্ত সুশৃংখলভাবে চাউল বিতরণ করা হয়েছে।এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম জানান আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে তালিকার মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষদের কাছে এই চাউল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দ যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit