বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি সিএনএন’কে এ কথা বলেছেন। খবর তাস’র।

ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এ ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। আসলে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটি ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতি ইরানের এটি একেবারে প্রকাশ্য হুমকি।’ 

কিরবি আরো বলেন, ‘আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ইসরায়েলকে যে নিরাপত্তা সহায়তা করি তা শুধুমাত্র গাজার জন্য নয়।  এ ধরনের একাধিক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে।’
এরআগে, ইসরায়েলের আই২৪ নিউজ’কে জানায়, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলার পর ইহুদি রাষ্ট্র সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুত ছিল।

১ এপ্রিল সিরিয়ার বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে। ইরানি মিডিয়া আউটলেটগুলো বলেছে, ইরানের কনস্যুলেট ভবনে এই হামলার লক্ষ্য ছিল। সেখানে হামলায় ১৩ জন নিহত হয়।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে’ হামলায় জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রাহিমিসহ সাতজন সামরিক উপদেষ্টা নিহত হন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তেহরান ইসরায়েলকে তাদের হামলার দাঁতভাঙ্গা জবাব দেবে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েল আইআরজিসির একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, কোন কূটনৈতিক মিশনে নয়।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit