মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করায় মেয়রের ধমক, ধাক্কায় ‘জবাব’ দিলেন বৃদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬২৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি সাধারন মানুষের সঙ্গে নিয়মিতই মিশেন। কারণে অকারণে অনেককেই তিনি কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সাধারন মানুষের ফোন ধরেন- এমন বিষয় সারা দেশেই আলোচিত। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছিলেন মো. ফারুক খাদেম নামে এক ব্যক্তি। মন্ত্রী বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও ক্ষেপে যান আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। ছাড় দেননি ফারুক খাদেমও। আপনি সব সময় এমন করেন- বলে তেড়ে আসা মেয়রকে দুইবার ধাক্কা দেন ফারুক আহমেদ।

মন্ত্রী আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিলে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন ভ্যাবাচেকা খেয়ে যান। বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। অনেকেই এ জন্য মেয়রকে দোষারোপ করতে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, মেয়রকে ধাক্কা দেওয়ার বিষয়টি শুনতে খারাপ লাগলেও এর আগের ঘটনা ছিলো আরো বেশি আপত্তিকর। মন্ত্রী মহোদয় সজ্জন মানুষ। ওনি সাধারন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন। যে কারণে সাধারন মানুষও সাহস করে এগিয়ে যায়। এ অবস্থায় খড়মপুরেরই বাসিন্দা ও মেয়রেরও পরিচিত ব্যক্তি ফারুক খাদেম মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করায় যেভাবে ধমকানো হলো এবং তেড়ে আসা হলো সেটাও ছিলো বেশ দৃষ্টিকটু। এতে মন্ত্রীরই ইমেজ নষ্ট হবে। এটা আখাউড়া উপজেলা আওয়ামী লীগের একনায়কতন্ত্রেরই বহিপ্রকাশ বলে অনেকে মন্তব্য করেন। 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit