মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ভারতের বিষয়ে বিএনপির বক্তব্য আমলে নেওয়ার নয়-আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বর ভয়ে থাকে তখনই তারা আবোল তাবোল বলে। বিএনপি ও আবোল তাবোল বলছে, তা আমলে নেওয়ার নয়।’ বিএনপি রাজনৈতিক অস্তিত্বের ভয়ে আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। পরে তিনি  উপজেলা পরিষদ মিলনায়তনে ৮০ জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ  হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার  ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার  মুক্তার  প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit