বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ইসরাইলকে অস্ত্র দিয়ে স্ত্রীর ‘রোষানলে’ বাইডেন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফক্স নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি হোয়াইট হাউসে সেখানকার মুসলিম কর্মী ও মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন।  

তখন তিনি বলেন, এ ব্যাপারে জিল বাইডেনের দিক থেকে চাপ আসছে। তবে, হোয়াইট হাউস এ বক্তব্য পুরোপুরি নাকচ করে দিয়েছে। তারা বলছে, হামাস–ইসরাইল ইস্যুতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির অবস্থান একই। এদিকে, চলতি সপ্তাহেই ইসরাইলে বিপুল পরিমাণ বোমা পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মিত্র রাষ্ট্রটিকে বিপুল বোমা, গোলাবারুদ এবং দুই হাজারের বেশি সমরাস্ত্র পাঠাচ্ছে ওয়াশিংটন। 

বিষয়টি নিয়ে কোনোপক্ষই সেভাবে আলোচনা না করলেও, গণমাধ্যমে খবর প্রকাশের পর ফের শুরু হয়েছে তুমুল সমালোচনা। মুখে যুদ্ধ আর প্রাণহানি বন্ধের কথা বললেও, পিঠপিছে সংঘাত উসকে দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুমোদিত বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবেই এসব বোমা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। প্রতি বছর ইহুদি রাষ্ট্রটিকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন।

 সূত্র: ফক্স নিউজ, হিন্দুস্তান টাইমস, সিএনএন
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit