বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গ্রহণযোগ্যতা কমেছে যুক্তরাষ্ট্রের, উঠে আসছে চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। যদিও শিল্প খাতের আধুনিকায়ন ও নতুন উৎপাদিকা শক্তির বিকাশে ভর করে এগিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছে বেইজিং। উদ্দেশ্য একটাই, তা হলো যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতি হওয়া। 

এ নিয়ে দেশ দুটির মধ্যে প্রতিযোগিতাও দৃশ্যমান। কোন অঞ্চলে কার আধিপত্য সেটাও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র না চীন কাকে চায়, এ নিয়ে একটি জনমত জরিপের প্রতিবেদন প্রকাশ হয়েছে। জরিপটি করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আইএসইএএস ইউসফ ইসহাক ইনস্টিটিউট। 
 

ফলাফল বলছে, মিত্র হিসেবে একটি দেশকে বেছে নিতে হলে এই অঞ্চলের দেশগুলো চীনকেই বেছে নেবে। যদিও দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা চলমান থাকায় কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে বলেও জরিপে বলা হয়েছে।

গত কয়েকবছর ধরে জরিপটি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা জরিপে অংশ নেন এই অঞ্চলের দেশগুলোর বিভিন্ন চিন্তাধারার প্রায় ১১০০ জন। তাদের মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ মনে করেন, মানুষ চীনের মিত্রতা চাইবে। গত বছর এই সংখ্যাটি ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।

 
২০২৩ সালে যুক্তরাষ্ট্রকে পছন্দের মিত্র হিসেবে দেখতেন ৬১ দশমিক ১ শতাংশ দক্ষিণ-পূর্ব এশীয়। যদিও চলতি বছর তা নেমে এসেছে ৪৯ দশমিক ৫ শতাংশে। এই জরিপে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী ছিলেন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার নাগরিক।
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit