বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

সুপ্রিমকোর্ট বারে খোকনের মতবিনিময় সভায় একেকজনের একেক রকম বক্তব্য!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View

জালাল আহমদ , ঢাকা : সুপ্রিমকোর্ট বারের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ নিয়ে  খোকনের মতবিনিময় সভায় একেকজন বক্তা একেকরকম বক্তব্য দিয়েছেন! এতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে  সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি 

এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সভাপতি পদে তার দায়িত্ব গ্রহণ নিয়ে এই মতবিনিময় সভা আয়োজন করেছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তৃণমূল বিএনপি,বিএনএম, বাংলাদেশ কর্মসংস্থান পার্টি এবং বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরাও বক্তব্য দিয়েছেন!

একাধিক বার দল পরিবর্তনকারী সাবেক বাম ঘরানার নেতা এবং গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এম মহসীন রশীদ ,বিকল্প ধারার মহাসচিব এডভোকেট শাহ আহমদ বাদল, সুপ্রিমকোর্ট বারের সাবেক এজিএস এডভোকেট কাজী জয়নুল আবেদীন, বাগেরহাট বারের ৭ বারের সাবেক সম্পাদক ওয়াহিদুজ্জামান

দিপু, সাবেক সদস্য মির্জা আল মাহমুদ সহ জাতীয়তাবাদী আদর্শ বিচ্যুত আইনজীবীরা মূলত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এডভোকেট শাহ আহমদ বাদল এবারের নির্বাচনে যে ১০ পদে নির্বাচিত হয় নি, সেসব পদে পুনরায় ভোট গণনা দাবি করেন।

সভাপতির বক্তব্যে বারের সাবেক সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন  পুনরায় ভোট গণনা করার জন্য  পরাজিত প্রার্থীদের আবেদন করতে বলেছেন। বাগেরহাট বারের ৭ বারের সাবেক সম্পাদক এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ছেড়ে দেন। মতবিনিময় সভা শেষে ভোট গণনার দিন পুনর্নির্বাচনের দাবি জানানো খোকন সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন!

উল্লেখ্য যে,গত ২৭ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীর প্যানেল থেকে নির্বাচিত চারজন কে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার জন্য চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit