মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম

মুম্বাই ছাড়ছেন রোহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে সাফল্যের বিচারে মহেন্দ্র সিং ধোনির পরেই তিনি। সেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিলে তিলে গড়ে তোলা দলের দায়িত্ব হারিয়ে এমনিতেই খুশি নন রোহিত। এর ওপর একের পর এক ম্যাচ হেরে চলেছে দল। এমন অবস্থায় হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় জাতীয় দলের এই অধিনায়ক। দুজনের তিক্ত সম্পর্ক ড্রেসিংরুমের সম্পর্কেও চিড় ধরিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এক খেলোয়াড়ের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ২৪ স্পোর্টস’।

শুধু তাই নয়, ২০২৪ আইপিএল শেষেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত মুম্বাইকে আইপিএলের পাঁচটি শিরোপা জেতানোর পর এবার জার্সি বদলের কথা ভাবছেন। মুম্বাইয়ের সেই খেলোয়াড়ের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের বেলায় রোহিত ও পান্ডিয়ার মধ্যে অনেক বেশি তর্ক হয়, যা ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার পথে বড় বাধা। এই মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচের সব কয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে মুম্বাই। এর মধ্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারটা ভালোভাবে নেয়নি সমর্থকরা।

এদিকে, মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বেও পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। পরিবেশ নিজের অনুকূলে আনতে আর বড়জোর ২টি ম্যাচ পবেন পান্ডিয়া। অবস্থার পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। হিটম্যান খ্যাত রোহিতকে আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে পেতে চাইবে। আইপিএলের আগামী নিলামে রোহিত শর্মা অন্যতম আকর্ষণ হতে চলেছেন।

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit