মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

৫০০ মিলিয়নের জুটি নতুন গান নিয়ে আসছেন চাঁদ রাতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : এ সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সৈয়দ অমি। চলতি বছরের শুরুতে তিনি নিয়ে আসেন দক্ষিণের আদলে ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এতে তিনি হাজির হয়েছিলেন তার স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখির সঙ্গে। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে।

ইউটিউবে গানটি এ পর্যন্ত ৫০০ মিলিয়ন দর্শক দেখেছেন। প্রতিনিয়ত বাড়ছে এর ভিউ। ডিজিটালের অন্য মাধ্যমেও ‘মাতাল’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানেও হয়েছে কয়েক কোটি ভিউ।

‘মাতাল’ মিউজিক ভিডিওতে আঁচল ও অমি


তারই ধারাবাহিকতায় অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে চাঁদ রাতে আসছে নতুন আরও একটি গান-ভিডিও। শিরোনাম ‘বেবি কথা শুইনা যাও’। পুরান ঢাকার কথায় গানটি গানটির সঙ্গীতায়োজন করেছেন এ এম ফরহাদ, কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। এবারও গানটিতে মডেল হিসেবে আছেন ‘সুলতানা বিবিয়ানা’খ্যাত চিত্রনায়িকা আঁচল।

‘বেবি কথা শুইনা যাও’ মিউজিক ভিডিওতে অমি ও আঁচল


নতুন গান প্রসঙ্গে সৈয়দ অমি বলেন, ‘‘এই প্রথম পুরান ঢাকার ভাষায় গান লিখেছি। গানের কথায় পুরান ঢাকার অনেক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তবে গানের শুটিং আমরা পুরান ঢাকায় করিনি। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে শুটিং করেছি। আমার বিশ্বাস ‘মাতাল’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে।’’

জানা গেছে, ‘বেবি কথা শুইনা যাও’ গানটিতে আঁচল হাজির হচ্ছেন কোটিপতির বাপের আদরের মেয়ের চরিত্রে। ওয়েস্টার্ন লুক, লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করেন। অন্যদিকে, সৈয়দ অমি খাঁটি পুরান ঢাকার ছেলে।

‘বেবি কথা শুইনা যাও’ মিউজিক ভিডিওতে অমি ও আঁচল


এছাড়াও আসন্ন ঈদে অমির আরো কয়েকটি গান মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম জসিম উদ্দিন জাকির পরিচালিত আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, শবনম বুবলী ও রোশান অভিনীত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ অন্যতম। বুধবার সন্ধ্যায় গানটি মুক্তি পেয়েছে। এই গানটি নিয়েও বেশ আশাবাদী সৈয়দ অমি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit