মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মহাসড়কে চাঁদাবাজি ও বেশি ভাড়া আদায়ের বিষয়ে সচিবের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে কোনো গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সচিব।

তিনি বলেন, কোনো অবস্থাতেই কোনো জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এছাড়া সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন তিনি।

সচিব বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে, অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করতে হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এজন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে। মহাসড়কের পাশে ফুটপাতে কোন বাজার থাকবে না। আর হাইওয়ে সড়কে কোনভাবেই কোনো থ্রি হুইলার চলবে না।

এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে র‌্যাকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশনা দিয়ে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় হাইওয়ের পাশে রাখবেন। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সকলের দায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। এ মৃত্যুর দায়বদ্ধতার জন্য এখন আমাদের বিরুদ্ধেও মামলা হতে পারে। সেই সময় আসছে সামনে।

এসময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে হয় উল্লেখ করে বলেন, আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাই না। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এ জরিমানা পরিশোধ করতে হবে।

ভাঙ্গায় ধান গবেষণা কেন্দ্রের হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit