শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ইব্রাহিম (৩৫) নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (০১ এপ্রিল) বিকেলে ওই ছাত্রী (১৪) কে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে তার মা ধান খেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে ইব্রাহিম কে আটক গ্রেপ্তার করে পুলিশ।

স্কুল ছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া ছিল ইব্রাহিমের। তবে ঘটনার দিন তাঁর স্ত্রী বাড়ির পাশের ধান খেত থেকে ছাগল আনার জন্য যান। সে-সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে ইব্রাহিম কে গেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/বিকাল ৩:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit