শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর যা বললেন শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে টাইগারদের। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে আজ প্রথম সেশনেই ৩১৮ রানে অলআউট হয়েছেন টাইগাররা। ফলে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল হাসান শান্তর দলের। ক্রিজে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। 

ম্যাচশেষে গণমাধ্যমের সঙ্গে সাক্ষৎকারে কথা বলেন অধিনায়ক শান্ত। 

তিনি বলেন, আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে, যারা সেট হবে তারা যেন বড় রান করে।

শান্ত বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলি তা হলে তা আমাদের কাজে আসবে।

অভিষিক্ত পেসার হাসান মাহমুদসহ সাকিব-মিরাজকেও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, হাসান প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব ভাই যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit