সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

নওগাঁ প্রতিনিধি :   নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের পৌর মাংস বাজারের সামনে নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাজেদুর রহমান মাজেদ, সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সদর উপজেলার মাদারমোল্লা গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন র্দীঘদিন থেকে মাংস বাজারের সামনে অবৈধ ভাবে, পেশীশক্তির বলে ভ’ঁয়া কাগজ তৈরি করে এবং সমিতির সদস্য না হয়ে বিনা লাইন্সেছে মাংসের দোকান দেয়ার চেষ্টা করে আসছে। বক্তরা আরো বলেন যদি ওই অবৈধ মাংস ব্যবসায়ী মাংসের দোকান শুরু করে তাহলে আমরা সব সমিতির মাংসের দোকান অনির্দিষ্ট কালেন জন্য বন্ধ করে দিবে বলে তারা হুঁশিয়ারি দেন। উক্ত মাবনবন্ধনে প্রায় শতাধিক মাংস ব্যবসায়ী অংশগ্রহন করেন।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit