মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থদেরকে গৃহায়ন মন্ত্রীর ব্যক্তিগত সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ২৭ পরিবারের মাঝে ব্যক্তিগত আর্থিক সহায়তা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল ও গজারিয়া গ্রামের ২৪টি পরিবার এবং বিজয়নগর উপজেলার তিনটি পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়।
 মন্ত্রীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলম ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন। জাঙ্গাল ও গজারিয়া গ্রামে আর্থিক সহায়তা দেওয়ার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন মিয়া এবং বিজয়নগরে ইউএনও সৈয়দ মাহবুবুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর জাহান, পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এম এ এইচ মাহবুব আলম জানান, গত রবিবার জাঙ্গাল ও গজারিয়া এলাকার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখি ঝড় বয়ে যায়। ওই ঝড়ে ক্ষতিগ্রস্থ ২৪ ও বিজয়নগরে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাছে আর্থিক সহায়তা দিয়েছেন গৃহায়ন মন্ত্রী। এর মধ্যে সদরের পাঁচটি পরিবারকে ১০ হাজার টাকা করে ও বাকি ১৯ টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। বিজয়নগরের তিনটি পরিবার পায় ১০ হাজার টাকা করে। 

 

 

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit