মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ রকমের উপহারে খুশির ঝিলিক ৫০০ পরিবারে 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ‘মজিদ-নাহার’ নামে একটি সংগঠন ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছে। এসব উপহারের মধ্যে ছিলো পোলাওয়ের চাল, তেল, সেমাই, আটাসহ ১০ ধরণের পণ্য। এসব পণ্য পেয়ে অসহায় মানুষগুলোর পরিবারে যেন খুশির ঝিলিক।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১২০০ টাকার হিসেবে মোট ছয় লাখ টাকার ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো, জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit