বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

টেকা নদীর মাটি কাটায় ২ জনকে ৭ দিনের কারাদন্ড, হরিহর নদীতে লুট চলছেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ভবদহের টেকা নদী থেকে মাটি কাটার সময় দুইজনকে আটকের পর ভ্রাম্যমান আদালত সাত দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল সোমবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আটক দুই যুবককে কারাদন্ডাদেশ দেন। অন্যদিকে হরিহর নদী থেকে মাটি লুট করা চলছেই।

সকালে অভিযান চালিয়ে হরিহর নদী থেকে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে প্রশাসনের লোক চলে আসার পর পরই আবারও শুরু হয়েছে মাটি লুট। সাত দিনের দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার পাঁচাকড়ি গ্রামের কমলেশ সরকার ও যশোর সদর উপজেলার রামনগর গ্রামের স্কেভেটর চালক আবু আব্দুল্লাহ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে ভবদহের টেকা নদীতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় দুইজনকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তারা পরিশোধে ব্যর্থ হওয়ায় সাত দিনের কারাদন্ড দেওয়া হয়। অপরদিকে অভিযোগ রয়েছে হরিহর নদীর পাতন ও দেবিদাসপুর ব্রিজের পাশে কয়েকদিন ধরে পৌরশহরের হাবিবুর রহমান ও রকির নেতৃত্বে মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা স্কেভেটর মেশিন দিয়ে প্রতিনিয়ত মাটি কেটে লুট করছে।

এ ব্যাপারে অভিযোগ পেয়ে গতকাল সোমবার দুপুর ১২ টারদিকে উপজেলা ভূমি অফিসের লোকজন গিয়ে বন্ধ করে দেন। তবে অভিযোগ রয়েছে ভূমি অফিসের লোকজন চলে আসার পর পরই আবারও মাটি কাটা শুরু হয়েছে। এ ব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন, বলেন অভিযোগ পাবার পর লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। তবে পুনরায় মাটি কাটা হলে কোনপ্রকার ছাড়া দেওয়া হবেনা। যেকোন মুহুর্তে অভিযান চালিয়ে আটকের পর অর্থ জরিমানাসহ কারাদন্ডাদেশ দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit