বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ভোলাহাটে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেতার-৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

আলি হায়দার, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চাঁপাইনবাবগঞ্জ আন্ত:জেলা চোর চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। ভোলাহাট সদর ইউনিয়নের ইমামনগর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইমামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল (২৮), ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে মো: সাখাওয়াত হোসেন সম্রাট (২৪), আলী সাহাসপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো: মোরসেদ আলী, শিবগঞ্জ উপজেলার পিরজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: সুমন আলী (২৫)। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে ১ এপ্রিল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit