শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

নেপালে পুরস্কৃত হল প্রয়াত রুবেলের ছবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : পঞ্চম নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার পেল প্রয়াত জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল অভিনীত ছবি ‘প্রিয় সত্যজিৎ’। ছবিটি নির্মাতা করেছেন প্রসূন রহমান। এই ছবির পাশাপাশি উৎসবে শিশু শিল্পীর পুরস্কার পেল বাংলাদেশের শিশু শিল্পী আতিকুর রহমান শিহান।

আন্তর্জাতিক বিভাগে পাশা মোস্তফা কামালের কাহিনি অবলম্বনে শায়লা রহমান তিথির পরিচালনায় ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পায় শিহান। ২৯টি দেশের মোট ৮৮টি চলচ্চিত্রের অভিনেতাদের সঙ্গে প্রতিযোগিতা করে গতকাল রবিবার (৩১ মার্চ) কাঠমান্ডুতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিশু শিল্পীর এই পুরস্কার প্রদান করা হয়।

এর আগে, গত ২৯ মার্চ থেকে শুরু হয় পঞ্চম নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। একই উৎসবে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’।

ছবির পরিচালক শায়লা রহমান তিথি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা আমাদের পুরো টিমের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। কারণ ছবিটি ১৯৭১ সালের সত্য কাহিনী অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যা ২০২২-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

চলচ্চিত্রটির গল্পকার ছড়াকার ও প্রাবন্ধিক পাশা মোস্তফা কামাল। চিত্রনাট্য- মোহাম্মদ মুজিবুল হক, পরামর্শক- বিখ্যাত পরিচালক মসিহউদ্দিন শাকের, শিল্প নির্দেশক- আনোয়ার সেলিম, চিত্রগ্রাহক- এস এম সুমন আহমেদ, সম্পাদনা-ধীমান মিয়াজি, সুরকার-বাপ্পা মজুমদার, কণ্ঠশিল্পী- বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ১৭ বছর বয়সী একজন কিশোর।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit