বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ছাড়ার পর ইংলিশ তারকা মাইকেল ভন ব্যস্ত বিশ্লেষকের কাজে। এবারের আইপিএলেও সেই ভূমিকায় আছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে বসে আলাপ করেছিলেন চলতি আসর নিয়ে। সেখানেই এবারের আসরের সেরা বোলার হিসেবে নাম নিয়েছেন মুস্তাফিজের। বললেন, এখন পর্যন্ত টাইগার এই পেসারের বোলিংয়েই সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তিনি। 

টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের এম চিদাম্বারামে দুই ম্যাচেই মুস্তাফিজ ছিলেন অনন্য। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। 

সঞ্চালকের করা প্রশ্নে আসরের এখন পর্যন্ত সেরা বোলারের প্রশ্নে তাই ভনের পছন্দ দ্য ফিজ। টাইগার পেসারকে নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘(সেরা বোলার হিসেবে) আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।’

ফিজদের বোলিং কোচ নিয়েও প্রশংসা ঝরলো ভনের কাছ থেকে, ‘এরিক সাইমন (চেন্নাইয়ের বোলিং পরামর্শক) পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। কারণ তারা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে বোলিংয়ের শুরুটা করে এবং সুইংও পায়।’ 

বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরে এসে এবার আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে ঠিকানা বানিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে বল হাতে কিছুটা সংগ্রাম করা বাংলাদেশি এই পেসার চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচেই জ্বলে উঠেছেন। ৬ উইকেট নিয়ে তিনি আছেন উইকেটশিকারীর তালিকায় শীর্ষে।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit