মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে সিলেট টেস্টের পর চট্টগ্রামেও আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ম্যাচটিতে আগে থেকেই এক পরিবর্তনের কথা ধারণা করা গিয়েছিল। তবে সাকিবকে সুযোগ করে দিতে কোনো ব্যাটার বসতে পারেন ভাবা হলেও, বাড়তি ব্যাটসম্যান নিয়েই নামছে বাংলাদেশ।

 এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। ফলে বিশ্রাম দেওয়া হয়েছে সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ১০৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। এর আগে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। পরের বছরের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। এখন পর্যন্ত তিনি ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন।

এক বছর পর সাদা পোশাকের দলে ফিরেছেন সাকিব। গত বছরের এপ্রিলের পর তাকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। টাইগারদের সাবেক এই অধিনায়ক ফেরায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে রয়েছে টাইগার শিবির। ব্যাটিং ব্যর্থতায় রেকর্ড ৩২৮ রানে সিলেটে হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সাকিব নিজেও এই টেস্টের দলে ফেরার পর ‘অবশ্যই জেতা উচিৎ’ বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit